ঢাকা, ২১ জুন ২০২৬, রবিবার, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী অধিকার রক্ষায় নিকলীতে কিশোরীদের “এগিয়ে যাই” ক্যাম্পেইন অনুষ্ঠিত

সারাদেশ | সোহেল চৌধুরী। কিশোরগঞ্জ প্রতিনিধি।

(৪ দিন আগে) ১৭ জুন ২০২৬, বুধবার, ২:৩৩ অপরাহ্ন

banglahour


কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখা এবং নারী অধিকার ও জেন্ডার সমতা নিশ্চিত করার লক্ষ্যে “এগিয়ে যাই: আমার স্বপ্ন ও অধিকার অর্জনে” শীর্ষক একটি বিশেষ সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১৭ জুন) সকাল ১০টায় নিকলী জেলা পরিষদ অডিটোরিয়ামে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এবং বেসরকারি উন্নয়ন সংস্থা পিপলস্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)-এর যৌথ উদ্যোগে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।


অনুষ্ঠানের শুরুতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে মানস করের রচনায় “আমরা করবো জয়” শীর্ষক একটি সংক্ষিপ্ত নাটক মঞ্চস্থ করা হয়। পরে কিশোরীদের আত্মরক্ষার কৌশল সম্পর্কে সচেতন করতে কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
পপির কিশোরগঞ্জ জেলা কো-অর্ডিনেটর মোঃ ফরিদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পপির জ্যেষ্ঠ পরিচালক মোঃ মজিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শহীদুল্লাহ।


এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের মোছাঃ সুলতানা, নিকলী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) স্বপন কুমার বর্মন, কিশোরগঞ্জ জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মায়া ভৌমিক, নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুনাব্বির হোসেন, নিকলী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন এবং নিকলী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক আবীরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯