ঢাকা, ১ আগস্ট ২০২৬, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(১ মাস আগে) ১৮ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১১:১৬ অপরাহ্ন

banglahour

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালিদাসপুর সাদাব্রীজ এলাকায় আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।


নিহত ব্যক্তি কুষ্টিয়া জেলার ইবি থানার পাটিকাবাড়ি ইউনিয়নের আলী আকবারের ছেলে হাবিবুর রহমান (৪০)।


আলমডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, হাবিবুর রহমান তার নিজ মোটরসাইকেল চালিয়ে আলমডাঙ্গা শহরে যাচ্ছিলেন। এসময় ধান বোঝাই ট্রাকটি কুষ্টিয়া অভিমুখে যাচ্ছিল। এদিন রাত সাড়ে ৯টার দিকে কালিদাসপুর সাদাব্রীজ এলাকায় পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা ধান বোঝাই ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা নিহত হন।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। তবে ট্রাকটির চালক ও  সহকারী পালিয়ে গেছে।  

মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।
                 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯