ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে ট্রেন থেকে ১ কেজির বেশি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(৪ মাস আগে) ১৯ জুন ২০২৬, শুক্রবার, ৪:৪০ অপরাহ্ন

banglahour

কিশোরগঞ্জের ভৈরবে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেন থেকে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।


শুক্রবার (১৯ জুন) ভোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত রোহান ভৈরবপুর গ্রামের লিটন মোল্লার ছেলে।


দুপুরে ভৈরব রেলওয়ে থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ জানান, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পারাবত ট্রেনে বিশেষ অভিযান চালিয়ে রোহানকে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


ওসি আরও জানান, গত ছয় মাসে ভৈরব রেলওয়ে জংশন স্টেশনের প্ল্যাটফর্ম ও ট্রেনের ছাদে পরিচালিত বিশেষ অভিযানে মোট ২৩৯ কেজি গাঁজা ও ১০ বোতল মদ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রেলওয়ে পুলিশের নিজস্ব অভিযানে ৯৬ কেজি এবং র‍্যাবের সঙ্গে যৌথ অভিযানে ১৪৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।


তিনি বলেন, এ সময়ে বিভিন্ন অপরাধে ১৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৭৮ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে এবং ৫৮ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।


এছাড়া শিকলবন্দি মানসিক ভারসাম্যহীন কয়েকজন ব্যক্তিকে কাউন্সেলিংয়ের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্কুল-কলেজ ফাঁকি দিয়ে ট্রেনের ছাদে ভ্রমণকারী শিক্ষার্থীদের আটক করে অভিভাবক ও শিক্ষকদের জিম্মায় দেওয়া হয়েছে বলেও জানান তিনি।


আলোচিত কলেজছাত্র ইউসুফ হত্যা মামলার ১০ আসামির মধ্যে ৯ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর তথ্যও তুলে ধরেন ওসি সাঈদ আহমেদ।


তিনি বলেন, টিকিট কালোবাজারি, চুরি, ছিনতাই এবং ট্রেনে মাদক পাচার রোধে রেলওয়ে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে একটি চক্র তার নেতৃত্বে পরিচালিত অভিযানের সাফল্যকে প্রশ্নবিদ্ধ করতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।


ওসি দাবি করেন, গত ৯ ও ১৪ জুন ট্রেনের ছাদ থেকে কোনো মাদক উদ্ধার হয়নি। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য প্রচার করা হচ্ছে তা সঠিক নয়। তিনি বলেন, স্টেশনে স্থাপিত সিসিটিভি ফুটেজ যাচাই করলেই প্রকৃত ঘটনা জানা যাবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম