চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পূর্ব শত্রুতার জেরে ধানের জমিতে কাজ করার সময় দুই পক্ষের সংঘর্ষে মো: আসাদুল হক (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। আজ সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মুশরীভুজা বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। এই বিসয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার এ এন এস ওয়াসিম ফিরোজ।
পুলিশ সুত্রে জানা গেছে, মুশরীভুজা বটতলা গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে মো: ইলিয়াস (৬৫) ও মো: বাবুল ইসলামের (৩৫) প্রথম পক্ষের সাথে একই এলাকার ইয়াসিন আলীর ছেলে মো: আশরাফুল ইসলাম ও মো: আসাদুল হকের দ্বিতীয় পক্ষের সংঘর্ষ বাধে। এতে গুরুতর আহত আসাদুল হককে ভোলাহাট উপজেলা স্বাস্থ কমপ্লেক্স থেকে অ্যাম্বুলেন্সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুর ২টা ৪০ মিনিটে ফলি মারি বিলের মাঝামাঝিতে তিনি মারা যান। বর্তমানে প্রথম পক্ষের দুইজন হাসপাতালে ভর্তি আছেন।
এদিকে ঘটনার পর দ্বিতীয় পক্ষের কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ভোলাহাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনা¯’লে পৌঁছে পরিন’তি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিন’তি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
