ঢাকা, ২১ জুন ২০২৬, রবিবার, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মেহেন্দিগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক।

(১ ঘন্টা আগে) ২১ জুন ২০২৬, রবিবার, ৯:৪৬ অপরাহ্ন

banglahour

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাটে জমি নিয়ে বিরোধের জেরে মসজিদে ঢুকে নামাজরত অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে।

রোববার (২১জুন) জোহরের নামাজের সময় কাজিরহাট থানার আন্দারমানিক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম সরদার (৪২) কাঞ্চন সরদারের ছেলে। অভিযুক্ত বড় ভাই হারুন সরদার ঘটনার পর থেকে পলাতক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তাদের পৈতৃক জমি বন্টনের পর কিছু খাস জমি অবশিষ্ট ছিল, যা বড় ভাই হারুন সরদার একাই দীর্ঘদিন ভোগ করে আসছিলেন। একই জমিতে বাকী দুই ভাই তাদের ভাগ দাবী করেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিলো। আজ সকালে ছোট ভাই নজরুল সেই জমিতে বেড়া দেন। এতে ক্ষুব্ধ হয়ে বড় ভাই হারুন সরদার মসজিদে ঢুকে নামাজরত অবস্থায় এলোপাতাড়ি ছুরিকাঘাতে ছোট ভাই নজরুল সরদারকে কুপিয়ে আহত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে নেওয়ার পথে মীরগঞ্জ ফেরিঘাটে তার মৃত্যু হয়।

কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সিদ্দিকুর রহমান বলেন, জমি-সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ডের প্রাথমিক তথ্য পাওয়া গেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯