ঢাকা, ২৪ জুন ২০২৬, বুধবার, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কালুখালীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সারাদেশ | ইমরান খান। রাজবাড়ী প্রতিনিধি।

(১ দিন আগে) ২২ জুন ২০২৬, সোমবার, ২:১৯ অপরাহ্ন

banglahour

 


রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।


গতকাল ২২জুন সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ্, কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাইমুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনোয়ারুল ইসলাম পাইলট উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য বিএনপি নেতা কে এম আইনুল হাবীব, উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য উপজেলা জামায়াতের আমীর আব্দুর রব, সাওরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম আলীসহ অন্যান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।


সভায় বক্তারা উপজেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূলে নিয়মিত মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা, বাল্যবিয়ে প্রতিরোধ এবং জুয়া খেলা বন্ধে নানাবিধ প্রতিরোধমূলক ব্যবস্থা ও আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও উপজেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও পুলিশ বাহিনীর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয় সভা থেকে।


এসময় সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯