ঢাকা, ২২ জুন ২০২৬, সোমবার, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নগরীর পাঁচ ওয়ার্ডের বাসিন্দাদের বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দিল ময়মনসিংহ সিটি করপোরেশন

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(৫ ঘন্টা আগে) ২২ জুন ২০২৬, সোমবার, ২:২৪ অপরাহ্ন

banglahour

ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে এবং বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় নগরীর পাঁচটি ওয়ার্ডের বাসিন্দাদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) সকালে নগরীর বাঘমারা নগর মাতৃসদন কেন্দ্রে আয়োজিত এ শিবিরে ১৬, ১৭, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের চিকিৎসাসেবা প্রদান করা হয়। চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন।


শিবিরে বিএনএসবি চক্ষু হাসপাতালের আট সদস্যের একটি অভিজ্ঞ মেডিকেল টিম অংশ নেয়। তারা আগত রোগীদের চোখের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেন এবং প্রয়োজনীয় ওষুধ, চশমা ও লেন্স বিতরণ করেন।


এছাড়া ছানিজনিত সমস্যায় আক্রান্ত রোগীদের অপারেশনের জন্য বাছাই করা হয়। আয়োজকরা জানান, পরবর্তী সময়ে তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে।
এ সময় বিএনএসবি চক্ষু হাসপাতালের সমন্বয়ক শরীফুজ্জামান পরাগ, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এস কে দেবনাথসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে সিটি করপোরেশন প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন বলেন, শুধু চক্ষু চিকিৎসা নয়, চিকিৎসাসেবা থেকে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর দোরগোড়ায় বিভিন্ন স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারের উদ্যোগ বাস্তবায়নে ময়মনসিংহ সিটি করপোরেশন কাজ করে যাবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯