ঢাকা, ২৪ জুন ২০২৬, বুধবার, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে বরাদ্ধে অনিয়ম ও প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা বরাদ্ধ না পাওয়ার অভিযাগ

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(১ দিন আগে) ২২ জুন ২০২৬, সোমবার, ৮:২৩ অপরাহ্ন

banglahour

সংবাদদাতা ভৈরবে অতিবৃষ্টিতে ২শ ১৫ হেক্টর  ধানি জমি পানিতে তলিয়ে যাওয়া ক্ষতিগ্রস্ত  অনেক কৃষকরা বরাদ্ধকৃত আর্থিক অনুদান পাননি বলে অভিযোগ উঠেছে। বরাদ্ধে অনিয়ম করে বিত্তশালী ও আর্থিকভাবে স্বচ্ছলদের কে বরাদ্ধের অনুদানের টাকা ও চাল দেয়া হয়েছে বলে বিক্ষুদ্ধ কৃষকরা অভিযোগ তুলেছেন। তবে স্থানীয় প্রশাসন বলছে ইউনিয়ন পর্যায়ে তালিকা করে তালিকা অনুযায়ী  ৭২৪ জনের মাঝে  বরাদ্ধের আর্থিক অনুদানের টাকা ও চাল বিতরণ করা হয়েছে। বাকি ১১শ জনের চবরাদ্ধের চাল এসেছে অনুদানের টাকা এলে তাদের মাঝে ২য় দফায় প্রদান করা হবে ।তবে ক্ষতিগ্রস্ত কোন কৃষক যদি তালিকা থেকে বাদ পড়ে তাদের আবেদনের প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মতে তাদেরকে ও বরাদ্ধের আওতায় এনে বিত্তশালীদের রিপ্লেস করে তাদের কে দেয়া হবে।


ভৈরবের জোয়ানশাহী হাওরসহ  ৭টি ইউনিয়নে বোরো মৌসুমে বোরো আবাদের লক্ষমাত্র নির্ধারন করা হয় ৬৯১০ হেক্টর জমি । কিন্ত লক্ষ্যমাত্রার চেয়ে  ও  ২০  হেক্টর জমিতে বেশি ধান উৎপাদন হয়। আর আবহাওয়া অনুকুলে থাকায় ফলন ও ভালো হয়েছিলো। কিন্ত এপ্রিলের শেষের দিকে টানা ১ সপ্তাহের বৃষ্টিতে হাওরের ধানি জমি সহ নিচু এলাকার জমি পানিতে তলিয়ে ধান ক্ষেত নষ্ট হয়ে যায় । এতে কৃষকরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয় । স্থানীয়  প্রশাসন ও কৃষি অফিস  ইউনিয়ন কমিটির মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরী করেন ।তালিকায় ১ হাজার ৮শ ২৪ জনের নাম লিপিবদ্ধ করা হলেও তালিকা তৈরী করতে গিয়ে কিছুটা অনিয়মের কারণে ৭টি ইউনিয়নের আরো কয়েক শত ক্ষতি গ্রস্ত কৃষকের নাম বাদ পড়ে । তাছাড়া প্রবাসী,বিত্তশালী ও আর্থিকভাবে স্বচ্ছল এমন ব্যক্তিদের নাম তালিকায় থাকায় অনুদানের ৩ হাজার টাকা ও ১৫ কেজি করে চাল বরাদ্ধ পেয়েছেন  অনেকেই। তাই কৃষকদের দাবী তদন্ত করে ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকদের কে তালিকার অন্তভ’ক্ত করা হোক এবং আর্থিকভাবে স্বচ্ছল ও বিত্তশালী সহ অকৃষকদের কে তালিকা থেকে বাদ দেয়ার দাবী জানান।


গজারিয়া ইউনিয়নের  বুলবুল ভ’ইয়া, আশেক মিয়া,হাদিস মিয়া, কলিল কাজীসহ একাধিক ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান,ইউনিয়ন পর্যায়ে তারিকা তৈরী করতে গিয়ে অনিয়ম হয়েছে । তালিকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের নাম নেই । যাদের আর্থিক অবস্থা ভালো,ফসলের ক্ষতি হয়নি ,প্রভাবশালী ও প্রবাসীদের কে তালিকায় অর্ন্তভ’ক্ত করে আর্থিক অনুদান দেয়া হয়েছে। তাই তদন্ত করে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে তালিকায় অর্ন্তভ’ক্ত করে আর্থিক অনুদান দেয়ার দাবী জানান । একই কথা জানালেন শ্রী-নগর ইউনিয়ন কৃষক দলের সিরিয়র সহ-সভাপতি আবুল কাসেম ।


এ বিষয়ে ভৈরব উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম জানান,। এ বছর হাওরে অতিবৃষ্টির কারনে ফসল তলিয়ে লোকসানের মুখে পড়েছে কৃষকরা। তাই ইউনিয়ন কমিটির মাধ্যমে ক্ষতিগ্রস্ত ১ হাজার ৮শ ২৪ জনের তালিকা করে ৭শ ২৪ জনকে ত্রঅণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্ধের ৩ হাজার টাকা ও ১৫ কেজি করে প্রত্যেক কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে । তবে এখনো পর্যন্ত ক্ষতিগ্রস্ত কোন কৃষক তালিকা থেকে বাদ পড়েছে বলে আবেদন করেনি ।  আবেদন করলে ইউএনও মহোদয়ের সাথে কথা বলে ব্যবস্থা নেয়া হবে ।


 এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশিদ জানান, ইউনিয়ন পর্যায়ে তালিকা করে তালিকা অনুযায়ী  ৭২৪ জনের মাঝে  বরাদ্ধের আর্থিক অনুদানের টাকা ও চাল বিতরণ করা হয়েছে । 

বাকি ১১শ জনের বরাদ্ধের চাল এসেছে অনুদানের টাকা এলে তাদের মাঝে ২য় দফায় প্রদান করা হবে ।তবে ক্ষতিগ্রস্ত  কোন কৃষক যদি তালিকা থেকে বাদ পড়ে তাদের আবেদনের প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মতে তাদেরকে ও বরাদ্ধের আওতায় এনে বিত্তশালীদের রিপ্লেস করে তাদের কে বরাদ্ধ দেয়া হবে পে-অফ- কৃষক বাচঁলে দেশ বাচঁবে । তাই কৃষি কে টিকিয়ে রাখতে পক্ষতিগ্রস্ত কৃষকেদের কে অনুদানের আওতায় আনার দাবী ভৈরবের কৃষকদের ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯