ঢাকা, ২৪ জুন ২০২৬, বুধবার, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

অষ্টগ্রামে পবিত্র মহরম উদযাপনে ১৯১তম 'বাইশ মৌজার পাঁচগায়েলা সভা' অনুষ্ঠিত

সারাদেশ | মো ফরিদ রায়হান (হাওরাঞ্চল) কিশোরগঞ্জ প্রতিনিধি।

(১ দিন আগে) ২২ জুন ২০২৬, সোমবার, ৮:২৫ অপরাহ্ন

banglahour

কিশোরগঞ্জের অষ্টগ্রামে পবিত্র ১০মহররম উদযাপনে প্রথাগত ১৯১তম বার্ষিক বাইশ মৌজার পাঁচ গাঁয়েলা সভা অনুষ্ঠিত হয়েছে। 


গতকাল রোববার বিকেলে অষ্টগ্রাম হাবেলীর ঐতিহাসিক বটতলায় সৈয়দ আহমেদুল কবির প্রিন্সের সভাপতিত্বে অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যান উপজেলা বিএনপির সাবেক আহবায়ক  সৈয়দ ফাইয়াজ হাসান বাবু'র সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।

সুত্র জানায়, মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)এর দৌহিত্র ইমাম হাসান (রাঃ) ও ইমাম হোসাইন (রাঃ) স্মরণে ও পবিত্র মহরমের শোকাবহ ইতিহাস স্মরণে ১৯১বছর ধরে অষ্টগ্রাম হাবেলীতে পালিত হচ্ছে পবিত্র ১০ই মহররম।

প্রতি বছর ৫ ই মহররম অষ্টগ্রাম হাবেলীর ঐতিহাসিক বটতলায় মুসলিম উম্মার এই শোকাবহ দিন আশুরা উদযাপনে উপজেলার বাইশ মৌজার পাঁচ গায়েলা সভায় পাঁচ ইউনিয়নের  বাসিন্দাদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়ে আসছে।


এবার সিদ্ধান্ত হয়, পূর্বের ন্যায় আগামী ২৫ জুন ৯ই মহররম দুপুর ১২.১ মিনিটে নিশান গাস্ত (চক্কর) দেয়া ও রাত ১২.১ মিনিটে তাজিয়া গাস্ত অনুষ্ঠিত হবে। ২৬ জুন ১০ই মহররম বিকেল ৪ ঘটিকা থেকে মধ্য অষ্টগ্রাম স্থানীয় কারবালা'য় তাজিয়া পৌছানোর মাধ্যমে ১০দিন ব্যাপী পবিত্র শোকাবহ মহরমের আনুষ্ঠানিকতা সমাপ্তি হবে।

ভাটির অলি খ্যাত প্রখ্যাত সুফি সাধক তরফ বিজয়ী সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন রহঃ এর বংশীয় হযরত সৈয়দ আব্দুল করিম আল হোসাইনী (রঃ) ওরফে সৈয়দ আলাই মিয়া সাহেব ১৮৩৬ খ্রিস্টাব্দ থেকে প্রকাশ্যে এই সভা ও পবিত্র আশুরা আনুষ্ঠানিকভাবে পালন শুরু করেন। সেই সময় থেকে বংশ পরম্পরায় অষ্টগ্রাম হাবেলিসহ অষ্টগ্রামের হোসাইন প্রেমীকগন এই শোকানুষ্ঠানের নেত্বত্ব দিয়ে আসছেন।

 
সভায় বক্তব্য দেন, মধ্য তাজিয়া কমিটির সভাপতি জি.এম সেলিম, উপজেলা বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন সফি, আহসান হাবিব, মোঃ আনাস আলী মেম্বার, নুরইসলাম মেম্বার, আঃ রহিম কাস্তুল,হাজী ওদুদ প্রমুখ
২২ মৌজার  পাঁচ গায়েলা সভায় অষ্টগ্রাম সদর, দেওঘর, কাস্তুল, বাঙ্গাল পাড়া ও পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের ২৫ টি হোসাইনী মোকামের প্রতিনিধিসহ গম্যমান ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সভা শেষে মোনাজাত পরিচালনা করেন অষ্টগ্রাম উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়ের অন্যতম নেতা ও মধ্য অষ্টগ্রাম সাহেব বাড়ির পীরজাদা সৈয়দ মেজবাহুল হোসাইন (শাহজাদা মিয়া)।


আহলে বায়াতে রাসুল সাঃ  কোন একক জামাত বা সম্প্রদায়ের লোক নন তাঁরা সার্বজনীন সমস্ত সৃষ্টি জগতের।


শানে আহলে বায়াত তথা জিকরে হোসাইনের শোকানুষ্ঠান কিয়ামত পর্যন্ত জারি থাকবে মন্তব্য করে অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, অষ্টগ্রামের আহলে সুন্নাতের অনুসারীরা মহরমের চাঁদ দেখার পর ১০ রোজা রাখা, সাধারণ মানের খাবার গ্রহন, সাধারন পোষাক পরিধান, খালি মাথা ও পায়ে চলা এবং খাট পালং ছেড়ে মাটিতে শয়ন অর্থাৎ নিজেকে নেস্তি হালতে রাখা। এই হালত ধারন হোসাইন প্রেমের অনন্য নিশানি। এছাড়াও প্রতিদিন ফজরের নামাজবাদ হোসাইনী মোকামে কারবালার আলোচনা ও জারি পরিবেশিত হয় এবং আছরবাদ মার্সিয়া ও মাতম পরিবেশিত হয়। মাগরিবে ফাতেহা,বিশ্বমানবতার কল্যাণে দোয়া,তাবারক বিতরন ও ইফতারের মধ্যমে প্রতিদিনের কার্যক্রম চলে আসছে।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯