অপপ্রচার ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ডের প্রতিবাদে বাগেরহাট জেলা যুবদলের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে জেলা যুবদলের আয়োজনে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যান থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা বলেন, রাজনৈতিক অঙ্গনে অপপ্রচার, কুরুচিপূর্ণ বক্তব্য ও শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজনৈতিক দল ও নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ করা জরুরি। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তা যেন ভদ্রতা ও গণতান্ত্রিক সংস্কৃতির সীমার মধ্যে থেকে প্রকাশ করা হয়, সে আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদল নেতা মনিরুজ্জামান মান্না, মনিরুজ্জামান সোহাগ, এস কে বদরুল আলম, মাসুদুর রহমান মাসুদ, অ্যাডভোকেট সাজ্জাত হোসেন, রাহান জোয়াদ্দার, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. সুমন পাইক, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল হাছান, সাবেক সদস্য সচিব ওমর আলী মুন্নাসহ জেলা, পৌর ও সদর উপজেলা যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী।
প্রতিবাদ মিছিলে অংশগ্রহণকারীরা অপপ্রচার ও রাজনৈতিক অসহিষ্ণুতার বিরুদ্ধে ব্যক্ত রাখেন এবং সুস্থ, গণতান্ত্রিক ও ইতিবাচক রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
