২০২৫-২৬ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিফ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ এর আওতায় রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় পার্টনার কংগ্রেস অনুষ্টিত হয়েছে।
বুধবার (২৪ জুন) সকালে কালুখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা মডেল মসজিদের হলরুমে এ পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।
কালুখালী উপজেলা নিবার্হী কর্মকর্তা মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কর্মকর্তা শহিদুল ইসলাম,বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপরিচালক (ভারপ্রাপ্ত) গোলাম রাসূল।
সম্মানিত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালুখালী উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা নাইমুর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে কালুখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রতন, উপজেলা পরিবার পরিকল্পনার কর্মকর্তা বুশরা বিনতে জাফর,উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুল
জব্বার, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান, কালুখালী উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব আলম বাদল,উপজেলা বিএনপির প্রচার প্রকাশক সম্পাদক আবু তালেব প্রমূখ বক্তব্য রাখেন।
পার্টনার কংগ্রেস অনুষ্টানে কালুখালী উপজেলার কৃষক-কৃষাণী, কৃষক সংগঠনের প্রতিনিধি, সরকারী কর্মকর্তা, কৃষি উদ্যোক্তা, গনমাধ্যমকর্মী, এনজিও ও শিক্ষক প্রতিনিধিগন অংশ নেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
