কিশোরগঞ্জের কটিয়াদীতে মো: হৃদয় মিয়া (৩০) নামে এক প্রবাস ফেরত যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।
গতকাল সন্ধায় উপজেলা জালালপুর ইউনিয়নধীন চরনোয়াকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। এসময় আহত অবস্থায় তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত হৃদয় মিয়া চরনোয়াকান্দি গ্রামের মো: আসাদ মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক দ্বন্দ্বে তার এই মৃত্যুর কারন হতে পারে। নিহত হৃদয় মিয়া তার প্রথম স্ত্রী ও এক সন্তান রেখে প্রবাসে থেকেই দ্বিতীয় আরেকটি বিয়ে করে। বেশ কিছুদিন আগে ছুটিতে এসে প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সংসার করতে চাইলে বাঁধে টানাপোড়েন। এই হতাশা থেকে সে আত্মহত্যা করেছে।
এই বিষয়ে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মামলা পক্রিয়াধীন রয়েছে।বৃহস্পতিবার মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। রিপোর্ট পেলে সঠিক কারন জেনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
