ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনায় অপ্রচলিত ফল চাষ ও খাদ্যাভাস বাড়াতে তিনদিন ব্যাপী ফল মেলা শুরু

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(৪ মাস আগে) ২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ৪:২৭ অপরাহ্ন

banglahour


খুলনায় অপ্রচলিত ফল চাষ ও খাদ্যাভাস বাড়াতে তিনদিন ব্যাপী ফল মেলা শুরু। 
খুলনায় অপ্রচলিত ফল চাষ ও রোগ প্রতিরোধে ফল খাওয়ার অভ্যাস বাড়াতে তিনদিন ব্যাপী ফল মেলা শুরু হয়েছে। 


বৃহষ্পতিবার সকালে খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয় চত্বরে  এ 
মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (এল. এ) নূরুল হাই মোহাম্মদ আনাছ। খুলনা জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অদিদপ্তরের যৌথ আয়োজনে 'করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস" প্রতিপাদ্যে ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপপরিচালক মোঃ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা  কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ড.এসএম ফেরদৌস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মহাদেব চন্দ্র সানা, আব্দুস সামাদ, সুবির কুমার বিশ্বাস,  মোঃ তৌহিদীন ভূইয়াোসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, কৃষক-কৃষানী, ফলচাষি, উদ্যোক্তা, শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যাক্তিবর্গ।


ফল মেলায় খুলনা জেলার বিভিন্ন উপজেলা হতে আগত দেশীয় ও বিদেশী নানা জাতের ফল প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। তিনদিনব্যাপী মেলায় আম, কাঠাল, জাম, পেয়ারা, ড্রাগন ফল, মাল্টা, আনারাস, পেপে, কাউফল, খেজুরসহ বিভিন্ন প্রকারের ফলের ১০টি ষ্টল স্থাপন করা হয়েছে।  এই ফল মেলা আগামী ২৭জুন শনিবার শেষ হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ০৫টা পর্যন্ত ফল মেলার স্টলসমূহ সকলের জন্য ৎউন্মুক্ত থাকবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম