ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটিতে ৮৬ হাজার ৬০৭ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারন

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(২ মাস আগে) ২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ৪:৫৬ অপরাহ্ন

banglahour


জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে জেলায় এবার জেলায় সর্বমোট ৮৬ হাজার ৬০৭ জন শিশুকে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানোর টার্গেট নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা: নূয়েন খীসা।


আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (২৫ জুন) সকালে জেলা সিভিল সার্জন অফিস কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা সিভিল সার্জন এসব তথ্য জানান। 


তিনি জানান, আগামী ২৮ জুন দিনব্যাপী জেলায় এবার ৮৫ হাজার ৮০৭ জন শিশুকে ভিটামিন 'এ ' প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এদের মধ্যে, ৬ থেকে ১১ মাস বয়সী ১০ হাজার ৫৩৭ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭৫ হাজার ৩২৩ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া আরো অতিরিক্ত ১হাজার ভিটামিন ক্যাপসুল অতিরিক্ত মজুদ রাখা হয়েছে বলে জানান তিনি।


জেলা সিভিল সার্জন ডা: নূয়েন খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: ইকবাল হোছাইন চৌধুরী, জেলা পরিবার পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা: সোহাগময় চাকমা, জেলা ডেপুটি সিভিল সার্জন ডা: জাফরিন জাহেদ, জেলা সিভিল সার্জন অফিসের সিনিয়র হেলথ অফিসার খোকন চাকমা, জেলা প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক প্রমুখ।


অনুষ্ঠানের শুরুতে প্রেজেন্টেশনের মাধ্যমে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন নিয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার(এমওডিসি) ডা: প্রতিক সেন।
এবার জেলার ১হাজার ২৯৭ টি কেন্দ্রে ২হাজার ১৪ জন স্বেচ্ছাসেবক এবং স্বাস্থ্য বিভাগের ২৮৫ জন কর্মীর মাধ্যমে জেলা-উপজেলার শিশুদের মাঝে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম