ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বরকলের বরুনাছড়িতে গৃহবধু হত্যা ও লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার, উদ্ধার ১ লাখ ৯৯ হাজার টাকা

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(৪ মাস আগে) ২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ৪:৫৭ অপরাহ্ন

banglahour


রাঙ্গামাটির বরকল উপজেলার বরুনাছড়ি এলাকায় গৃহবধু আয়েশা বেগম (৪৯) হত্যা ও লুটের ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে লুট হওয়া নগদ ১ লাখ ৯৯ হাজার টাকা।


বৃহস্পতিবার (২৫ জুন) সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো: ইকবাল হোছাইন, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো: জসীম উদ্দিন, বরকল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, জেলা পুলিশের মিডিয়া ইনচার্জ এইচ এম মাহমুদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


পুলিশ জানায়, গত ২১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৮টার দিকে বরকল থানাধীন শুভলং ইউনিয়নের ৯নং ওয়ার্ড বরুনাছড়ি (ইসলামপুর) এলাকায় রফিজুল হকের বসতঘর থেকে তার স্ত্রী আয়েশা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ইট ও হাতুড়ি আলামত হিসেবে জব্দ করে পুলিশ।


এ ঘটনায় নিহতের ছেলে আশরাফ আলী বাদী হয়ে ২২ জুন বরকল থানায় মামলা দায়ের করেন। মামলানং-০২, ধারা-পেনালকোড ৪৪৮/৩৯৪/৩০২/৩৪)। মামলার তদন্তে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের নির্দেশনায় বরকল থানা ও শুভলং পুলিশ ফাঁড়ির যৌথ দল অভিযান শুরু করে।


তদন্তের একপর্যায়ে ২৪ জুন সকালে অভিযান চালিয়ে বরুনাছড়ি এলাকা থেকে আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু মো. সোহাগ (১৭) ও ওমর আলী (১৯) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।


পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. সোহাগের বসতঘরের ছাদ/পাটাতন থেকে ১ লাখ ৬ হাজার টাকা এবং ওমর আলীর দেখানো স্থান থেকে ৯৩ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অর্থের পরিমাণ সর্বমোট ১ লাখ ৯৯ হাজার টাকা।


হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম