ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গার ভোগাইল বগাদি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থী জুবায়েরের মর্মান্তিক মৃত্যু

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(২ মাস আগে) ২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ৭:১১ অপরাহ্ন

banglahour


চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের ভোগাইল বগাদি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থী জুবায়েরের (১৬) মর্মান্তিক মৃত্যু হয়েছে।জুবায়ের ওই গ্রামের হাফিজুল ইসলামের ছেলে। তিনি চলতি বছর ভোগাইল-বগাদী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। 


স্থানীয় ও পরিবারিক সূত্রে জানা যায়, এদিন দুপুরে জুবায়ের বাড়িতে অবস্থান করছিলেন। একপর্যায়ে তিনি বাড়ির গ্রীলে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরী বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


জুবায়েরের বন্ধু শাকিল বলেন, দুপুরে বাড়িতে থাকার সময় হঠাৎ এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে বন্ধু ও স্বজনেরা হাসপাতালে ছুঁটে গিয়ে তাকে আর জীবিত পাওয়া যায়নি। বাড়ির গ্রীলের সঙ্গে জড়িয়ে থাকা বৈদ্যুতিক তারে লিকেজ থাকায় গ্রীলটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। বিষয়টি পরিবারের সদস্যদের অজানা ছিল। অসাবধানতাবশত গ্রীলে হাত দিলে জুবায়ের বিদ্যুৎস্পৃষ্ট হন।


চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা.আফরিনা ইসলাম বলেন, নিথর অবস্থায় ওই কিশোরকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত পাওয়া যায়। পরিবারের সদস্যরা তাকে জানিয়েছেন,তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
                 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম