ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

শাহজালাল (রহ.) মাজার উন্নয়নে সমন্বিত উদ্যোগ, দানের অর্থ ব্যবস্থাপনায় আসছে স্বচ্ছতা

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(২ মাস আগে) ২৬ জুন ২০২৬, শুক্রবার, ১২:১৬ অপরাহ্ন

banglahour

সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালাল (রহ.) মাজারের উন্নয়ন এবং দানের অর্থের সুষ্ঠু ও স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে একটি কাঠামো নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বুধবার সকালে সিলেট সার্কিট হাউসে অনুষ্ঠিত এক জরুরি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।


মন্ত্রী বলেন, মাজারের উন্নয়ন, দানের অর্থ ব্যবস্থাপনা এবং সার্বিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিভাগীয় ও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিলেট সিটি করপোরেশন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (এসডিএ) এবং দরগাহ-মসজিদ-মাদ্রাসার প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিটি আগামী এক মাসের মধ্যে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করবে।


তিনি জানান, দরগাহর উন্নয়ন ও পরিচালনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা হয়েছে এবং আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে সবাই নীতিগতভাবে একমত হয়েছেন।


খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই আমাদের প্রধান লক্ষ্য। আপাতত বিদ্যমান কমিটি নিয়ম অনুযায়ী দানের অর্থ গণনা করবে এবং তা চলমান ব্যাংক হিসাবে জমা রাখা হবে।”


এর আগে সার্কিট হাউসে অনুষ্ঠিত রুদ্ধদ্বার বৈঠকে মাজারের ঐতিহ্য সংরক্ষণ, ব্যবস্থাপনা পদ্ধতির উন্নয়ন এবং উন্নয়নমূলক কার্যক্রমকে আরও কার্যকর ও গ্রহণযোগ্য করার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।
সভায় সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি সংস্থা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম