ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনায় যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় উদ্দীপনার মধ্য দিয়ে আশুরা পালিত

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(২ মাস আগে) ২৬ জুন ২০২৬, শুক্রবার, ৩:৫১ অপরাহ্ন

banglahour


খুলনায় যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় উদ্দীপনার মধ্য দিয়ে  আশুরা পালিত।

পবিত্র ১০ মহররম ৬১ হিজরির এই দিনে কারবালার তপ্ত মরুপ্রান্তরে নানার দ্বীনকে রক্ষা করতে গিয়ে ইমাম হোসাইন (রা.) তার সঙ্গী-সাথীসহ তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত অবস্থায় নির্মমভাবে শাহাদাতবরণ করেন। পৃথিবীর ইতিহাসে আল্লাহর পথে এ পর্যন্ত যারা শাহাদাতবরণ করেছেন তাদের মধ্যে হজরত ইমাম হোসাইনের শাহাদাত ছিল অতুলনীয়। 


পবিত্র শাহাদাত স্মরণে আশুরার শোক মিছিল নগরীর আলতাপোল লেনস্থ আঞ্জুমান-এ-পাঞ্জাতানী ট্রাস্ট ইমাম বাড়ি হতে সকাল সাড়ে ৯টায় বের হয়।
আলোচনা সভা ও শোক মিছিলে অংশগ্রহণ করেন চেয়ারম্যান খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ ও মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা।


শোক মিছিলপূর্ব বক্তৃতায় বক্তারা বলেন, বিশ্বের মুসলমানরা আজ যদি মজলমুদের পক্ষে অবস্থান নিত, তাহলে আই এস তথা ইসলামের নামে অন্যান্য জঙ্গি ও সন্ত্রাসী দল সৃষ্টি হতো না। তারা আজ ইসলামের নামে বিশ্বব্যাপী মুসলমানদের মসজিদ ও ধর্মীয় স্থাপনায় আত্মঘাতী বোমা আক্রমণ চালিয়ে মুসলমান নারী-পুরুষ-শিশুকে নির্মমভাবে হত্যা করছে। তিনি কারবালার ঘটনা থেকে শিক্ষা নিয়ে নবী (সা.)-এর দৌহিত্র, বেহেশতের যুবকদের নেতা হযরত ইমাম হোসাইন (রা.)-এর আদর্শ বুকে ধারণ করে মজলুমদের পক্ষে অবস্থান নেয়ার আহবান জানান।
আলোচনা শেষে একটি শোক ও মাতম মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার ইমামবাড়িতে গিয়ে শেষ হয়। 
খালিশপুর এলাকার বিভিন্ন রাস্তায় তাজিয়া শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এ শোক মিছিলে খুলনা ও অন্যান্য এলাকা থেকে আগত শিয়া মুসলমান নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম