ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পবিত্র আশুরায় রাজবাড়ীতে হাজারো মানুষের অংশগ্রহণে শোক মিছিল

সারাদেশ | ইমরান খান। রাজবাড়ী প্রতিনিধি।

(২ মাস আগে) ২৬ জুন ২০২৬, শুক্রবার, ৬:৪৭ অপরাহ্ন

banglahour

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজবাড়ীতে পালিত হয়েছে পবিত্র আশুরা।

পবিত্র আশুরা, ১৪৪৮ হিজরি সনের ১০ মহররম। ইসলামী ইতিহাসে দিনটি একই সঙ্গে আনন্দ, কৃতজ্ঞতা ও শোকের স্মৃতি বহন করে। কারবালার শোকাবহ ঘটনাকে স্মরণ করে।

আজ  শুক্রবার  (২৬ জুন) সকালে রাজবাড়ী বড় মসজিদ খানকা শরিফ আঞ্জুমান-ই-কাদেরীয়ার উদ্যোগে আয়োজন করা হয় বিশাল এক শোক মিছিল।


সকাল ১০টার দিকে বড় মসজিদ খানকা শরিফ প্রাঙ্গণ থেকে শোক মিছিলটি শুরু হয়ে রাজবাড়ী শহরের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে একই স্থান এসে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন, রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়ার (ভারপ্রাপ্ত) সভাপতি নাসিম শফি, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল জলিল মিয়া, সাধারন  সম্পাদক আতিকুল ইসলাম রতনসহ  জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা ১৫ হাজারের বেশি ভক্ত মুরীদান এই শোক মিছিলে অংশগ্রহণ করেন।
মিছিল শেষে বড় মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত  হবে।

তারা বলেন প্রায় ১৪০০ বছর আগে জুলুম, অন্যায় ও স্বৈরাচারের কাছে মাথা নত না করে শাহাদতের মহান মর্যাদা বরণ করেছিলেন। তাঁর এই আত্মত্যাগ কারবালাকে সত্য ও ন্যায়ের জন্য সংগ্রামের এক অবিনাশী প্রতীকে পরিণত করেছে,


রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার  বলেন, রাজবাড়ীতে পবিত্র আশুরা উপলক্ষ্যে শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী সদর থানা পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশসহ সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ দায়িত্ব পালন করছেন।


 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম