ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাজবাড়ীর পাংশায় সংঘর্ষের এলাকা পরিদর্শনে এমপি হারুন অর রশিদ,হত্যাকাণ্ড ও ভাঙচুরকারীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি

সারাদেশ | ইমরান খান। রাজবাড়ী প্রতিনিধি।

(২ মাস আগে) ২৬ জুন ২০২৬, শুক্রবার, ৬:৫৩ অপরাহ্ন

banglahour

 

রাজবাড়ীর পাংশায় সংঘর্ষে নিহত ব্যক্তির বাড়ি ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ। শুক্রবার দুপুরে তিনি উপজেলার কশবামাজাইল ইউনিয়নের দড়িবাংলাট এবং পাট্টা ইউনিয়নের ঢেঁপা-মাজাইল গ্রামে গিয়ে নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে দেখা করেন এবং ভাঙচুর হওয়া ঘরবাড়ি পরিদর্শন করেন।

এ সময় এমপি হারুন অর রশিদ নিহতের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন। তিনি বলেন, হত্যাকাণ্ডের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের যেমন আইনের আওতায় আনা হবে, তেমনি হত্যাকাণ্ডের পর যারা  বাড়িঘরে হামলা, ভাঙচুর ও ক্ষয়ক্ষতি করেছে, তাদেরও কোনো ছাড় দেওয়া হবে না।

এ সময় লুট হওয়া তিনটি মহিষসহ আরও ১৭টি গবাদিপশু উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।


উল্লেখ্য গত রবিবার সকালে পাংশা উপজেলার কশবামাজাইল ইউনিয়নের দড়িবাংলাট ও পাট্টা ইউনিয়নের ঢেঁপা-মাজাইল গ্রামের বাসিন্দাদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে জামিন বিশ্বাস গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকায় নেওয়া হলে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পরবর্তীতে বেশ কিছু ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম