ঢাকা, ২৭ জুন ২০২৬, শনিবার, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দিনাজপুরে মতবিনিময় সভায় শিক্ষা মন্ত্রী আমরা চাই মানসম্মত শিক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠান

সারাদেশ | তনুজা শারমিন তনু। স্টাফ রিপোর্টার। দিনাজপুর।

(১১ ঘন্টা আগে) ২৬ জুন ২০২৬, শুক্রবার, ৬:৫৮ অপরাহ্ন

banglahour

শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি বলেছেন, আমরা চাই  মানসম্মত শিক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠান। আমাদের মূল দায়িত্ব হচ্ছে লেখাপড়ার মান উন্নয়ন করা।

শুক্রবার (২৬ জুন ২০২৬) বেলা ৪টায় দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, এবং দিনাজপুরস্থ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্রে কোন নকল পাওয়া গেলে প্রতিষ্ঠানপ্রধান বা কেন্দ্রসচিবকেও আইনের আওতায় আনা হবে। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা লাগাতে হবে। কেন্দ্র সচিব সচিব সিসি ক্যামেরা মনিটর করবেন।

শিক্ষকদের উদ্দেশ্যে মন্ত্রী এহছানুল হক মিলন বলেন, যেসব শিক্ষা প্রতিষ্ঠানে নিজের সন্তান পড়ে না, তাদের  শিক্ষকতার কোন অধিকার নেই। প্রত্যেক শিক্ষককে তার প্রতিষ্ঠানের প্রত্যেকটা ছাত্রকে নিজের সন্তান মনে করতে হবে তবে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রুহুল আমিন।

এছাড়াও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর নূর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ বোরহান উদ্দিন, জেলা প্রশাসক মঁঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ রফিকুল আলম।

মতবিনিময় সভায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অন্যান্য  কর্মকর্তা, শিক্ষা বোর্ডের কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ মওদুদ-উল- করিম বাবু, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন আটটি জেলার ২১৩টি কেন্দ্র সচিব, কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ১০৭টি কেন্দ্রের কেন্দ্র সচিব ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন ৫৬টি কেন্দ্রের কেন্দ্র সচিব উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯