ঢাকা, ২৭ জুন ২০২৬, শনিবার, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঐতিহাসিক ‘দেওয়ানের পুল’র সংস্কার কাজপরিদর্শনে এমপি এমরান আহমদ চৌধুরী

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৯ ঘন্টা আগে) ২৬ জুন ২০২৬, শুক্রবার, ৯:০৮ অপরাহ্ন

banglahour

গোলাপগঞ্জ উপজেলার ঐতিহাসিক ‘দেওয়ানের পুল’র সংস্কার কাজ পরিদর্শন করেছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। শুক্রবার (২৬ জুন) বিকালে তিনি এ পরিদর্শন করেন।
এসময় সংশ্লিষ্টদের দ্রুত কাজ শেষ করতে নির্দেশ দেন সংসদ সদস্য।


এর আগে নির্বাচিত হওয়ার পরপরই ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী ‘দেওয়ানের পুল’ বাঁচাতে প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের নিয়ে ছুটে যান এমপি এমরান আহমদ চৌধুরী। গত ১৯ ফেব্রুয়ারি দুপুরে সেখানে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছিলেন- আমরা ‘দেওয়ানের পুল’-কে আর ক্ষতিগ্রস্ত না করে পাশেই একটি বক্স কালভার্ট করতে চাই। তবে এটি এমনভাবে করা হবে, যাতে পানির আবহ ঠিক থাকে। পাশাপাশি ‘দেওয়ানের পুল’-কে সংস্কার করে সেটি পর্যটন স্পটের মতো করে রাখা হবে, দর্শনার্থীরা যাতে এখানে এসে উপভোগ করেন। 


শুক্রবার ‘দেওয়ানের পুল’র সংস্কার কাজ পরিদর্শনকালে এমপি এমরান আহমদ চৌধুরীর সঙ্গে উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ছায়াদ আহমদ, প্রবীণ মুরুব্বি জিতু মিয়া, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি তারেক আহমদ মেম্বার ও জামিল আহমদ মেম্বার প্রমুখ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯