ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জামালপুরে দুই পক্ষের সংঘর্ষ; গ্রেফতার -১ জন

সারাদেশ | আলী আকবর। জামালপুর প্রতিনিধি।

(৪ মাস আগে) ২৭ জুন ২০২৬, শনিবার, ১:০৯ অপরাহ্ন

banglahour

জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের কুমারগাতি গ্রামে হামলা করে কয়েকজনকে আহত করার ঘটনায় মুকুল মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মুকুল মিয়া কুমারগাতি এলাকার গফুর মন্ডলের ছেলে। হামলার ঘটনায় গত শুক্রবার কুমারগাতির এলাকার মৃত বারেক মন্ডলের মেয়ে শিরি বেগম ২৭ জনের নাম উল্লেখ করে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করে। উক্ত মামলাতেই তাকে আটক করে পুলিশ।

মামলা সুত্রে জানা যায়, গত ১৯ জুন সকালে আসামীদের সাথে শিরি বেগমের ভাইদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।  এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে আসামীরা পুর্ব পরিকল্পিতভাবে মোজাম্মেল হকের বাড়িতে হামলা করে। এ সময় অন্যরা এগিয়ে আসলে তাদের উপরও হামলা করে। এসময় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

মামলার বাদী শিরি বেগম বলেন, শাহাজাহান, মুকুল, মোস্তফাসহ সকল আসামীরা দীর্ঘদিন ধরেই আমাদের উপর নানা ভাবে হয়রানী করে আসছে। ঘটনার দিন তারা পুর্ব পরিকল্পিত ভাবে আমাদের উপর হামলা করেছে।  এ ঘটনায় জামালপুর সদর থানায় মামলা করলে পুলিশ ১ জনকে গ্রেফতার করেছে।  আমরা এসব হামলাকারীরাদের বিচার চাই।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত) নুর মোহাম্মদ বলেন, শিরি বেগম মামলায় আমরা একজনকে আটক করে আদালতে পাঠিয়েছি। অন্যদের বিষয়েও ব্যবস্থা গ্রহন করা হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম