ঢাকা, ২৭ জুন ২০২৬, শনিবার, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

লক্ষ্মীপুরের আলোচিত হত্যাকাণ্ডের ০৪টি মরদেহ গ্রামের বাড়ি কুমিল্লার হোমনার দাফন সম্পন্ন

সারাদেশ | মো সেলিম রেজা মুন্সী, কুমিল্লা প্রতিনিধি।

(৫ ঘন্টা আগে) ২৭ জুন ২০২৬, শনিবার, ১:১০ অপরাহ্ন

banglahour

 

কুমিল্লার হোমনার লটিয়ায় গ্রামে লক্ষীপুরে খু'ন হওয়া একই পরিবারের মা মেয়েসহ ৪ জনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে । শুক্রবার রাত ১০ টায়  লটিয়া ঈদগাহ মাঠে জানাজা শেষে তাদের দাফন করা হয়। 


লক্ষ্মীপুরে প্রথম জানাজা শেষে চারটি লাশ নিয়ে আসা হয় গ্রামের বাড়ি হোমনার লটিয়ায়, রাত ১০ টা কুমিল্লা হোমনা পৌরসভার লটিয়া গ্রামের ঈদগাহ মাঠে জানাযা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজের ইমামতি করেন মাওলানা শামসুল হক।

এসময় দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ শত- শত মানুষ জানাযায় অংশগ্রহণ করেন । এ সময় উপস্থিত নেতৃবৃন্দ এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করেন। 
এই হত্যাকাণ্ডের সুস্থ তদন্ত করে বিচার নিশ্চিত করার জন্য  সরকারের কাছে দাবি জানান সাধারন মানুষ । 
জানাজা শেষে তাদেরকে হোমনা পটিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে পাশাপাশি সমাহিত করা হয় ।

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯