ঢাকা, ২৮ জুন ২০২৬, রবিবার, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দৈনিক এদিনের প্রতিনিধি সম্মেলনে সিসিক প্রশাসক নিরপেক্ষতা বজায় রেখে সমাজের অসংগতি তুলে ধরতে হবে

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(২ ঘন্টা আগে) ২৭ জুন ২০২৬, শনিবার, ১০:৩৬ অপরাহ্ন

banglahour

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজে ঘটে যাওয়া নানা অসংগতি, অনিয়ম ও দুর্নীতি তুলে ধরতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। তাই মুক্তচিন্তার নিরপেক্ষ গণমাধ্যম হিসেবে দৈনিক এদিন সমাজের অন্যায়, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।
নর্থ সাউথ গ্রুপের দৈনিক এদিন পত্রিকার ‘প্রান্তলোক উৎসব’ উপলক্ষে আয়োজিত সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, ‘এখন আর সেদিন নয়, এখন এদিন। সেদিনকে এদিনে এনে নিরপেক্ষতা বজায় রেখে সমাজের অসংগতি তুলে ধরতে হবে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমকে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে।’


আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, গত ১৭ বছরে অনেক গণমাধ্যমকর্মী নানা ধরনের নিপীড়ন ও হয়রানির শিকার হয়েছেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে গিয়ে মামলা, হামলা ও বিভিন্ন প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে। তবে বর্তমান সরকার সাংবাদিকবান্ধব সরকার। কোনো অন্যায়, অনিয়ম ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না।


তিনি বলেন, সমাজের অসংগতি, দুর্নীতি ও জনদুর্ভোগের বিষয়গুলো সরকারের নজরে আনতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা স্বাধীনভাবে ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলে রাষ্ট্র ও সমাজ উপকৃত হবে।
পরিশেষে তিনি দৈনিক এদিন-এর উত্তরোত্তর সাফল্য ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক দিদার আলম চৌধুরী নবেল, ওয়ার্কার্স পার্টির প্রেসিডিয়াম সদস্য সিকান্দর আলী, দৈনিক এদিন-এর সিলেট ব্যুরো প্রধান মুহাজিরুল ইসলাম রাহাতসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯