ঢাকা, ২৮ জুন ২০২৬, রবিবার, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পনেরো বছর বিএনপির নেতৃত্বের ব্যর্থতায় যুবকদের প্রাণ দিতে হয়েছে---মামুনুল হক

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ২৭ জুন ২০২৬, শনিবার, ১১:৪২ অপরাহ্ন

banglahour

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, “পনেরো বছর ধরে বিএনপির নেতৃত্বের ব্যর্থতার ফলস্বরূপ এদেশের অসংখ্য যুবক প্রাণ দিয়েছে।” তিনি দাবি করেন, দেশের মানুষের অধিকার, সম্মান ও গৌরব রক্ষায় তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
আজ (শনিবার) বিকেলে ময়মনসিংহ নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. শাহাবুদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে মামুনুল হক বলেন, দেশের মানুষ দীর্ঘদিন দুই দলীয় শাসনের যাঁতাকলে পিষ্ট হয়েছে। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে অভিযোগ করেন, ওই সময়ে গুম, খুন, নির্যাতন ও বৈষম্য চরম পর্যায়ে পৌঁছেছিল।


তিনি আরও বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন নিয়ে জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন হয়েছে। একইসঙ্গে বিএনপির ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, আন্দোলনের পরিবর্তে তারা অপেক্ষার রাজনীতি করেছে, যার ফল ভোগ করতে হয়েছে সাধারণ জনগণকে।
মামুনুল হক দাবি করেন, ২০২৪ সালের আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে এবং ‘জুলাই সনদ’ অনুযায়ী ক্ষমতার ভারসাম্য ও সংস্কারের পথ তৈরি হয়েছিল। কিন্তু তা বাস্তবায়নে বাধা সৃষ্টি করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।


সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায় বাস্তবায়ন এবং জনগণের দুর্ভোগ লাঘব এখন সময়ের দাবি। তিনি নির্বাচনে অনিয়ম ও ফলাফল কারচুপির অভিযোগ তুলে বলেন, “ইতিহাসে ভোটচোর হিসেবে দায়ী ব্যক্তিরা স্মরণীয় হয়ে থাকবে।”


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া বলেন, গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়নে সরকার ব্যর্থ হয়েছে। তিনি অভিযোগ করেন, সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবনযাত্রা কষ্টকর হয়ে উঠেছে।
তিনি আরও বলেন, সরকার জনগণের স্বার্থে কাজ না করলে বিরোধী দল হিসেবে তাদের অবস্থান নিতে বাধ্য হবেন।
সমাবেশে আরও বক্তব্য দেন বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯