ঢাকা, ২৮ জুন ২০২৬, রবিবার, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্ধোধন :

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(১ ঘন্টা আগে) ২৮ জুন ২০২৬, রবিবার, ৩:৫৮ অপরাহ্ন

banglahour


 ১ লাখ ৪৮ হাজারের বেশি শিশুকে খাওয়ানো হবে ক্যাপসুল খুলনায়  জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এক শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে কর্মসূচির উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।


উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব ছিলেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ। খুলনা সিভিল সার্জন ডাঃ মোছাঃ মাহফুজা খাতুন এ সময় উপস্থিত ছিলেন। 


মহানগরীর ৩১টি ওয়ার্ডে ৪৮টি জোনে বিভক্ত করে সর্বমোট ৬৩০টি কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া ৮০টি মোবাইল টিমও এ কার্যক্রমে নিয়োজিত থাকবে।
পরে খুলনা সিটি কর্পোরেশন উইমেন্স কলেজ প্রাঙ্গণে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর উপস্থিতিতে জলবায়ু পরিবর্তনের সচেতনতা বৃদ্ধি ও দুর্যোগী মোকাবেলার রোধে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯