ঢাকা, ২৮ জুন ২০২৬, রবিবার, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটির কাপ্তাই সফরে বিভাগীয় কমিশনারের কেপিএম মিল পরিদর্শন

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ২৮ জুন ২০২৬, রবিবার, ৪:০০ অপরাহ্ন

banglahour


চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড: মো: জিয়াউদ্দীন রবিবার (২৮ জুন) সকাল ১০টায় কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কর্ণফুলি পেপার মিলস লিমিটেড (কেপিএম) পরিদর্শন করেন। এসময় তিনি মিলের উৎপাদন বিভাগের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন ।


পরিদর্শনকালে এসময়  রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী, রাঙ্গামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আলমগীর হোসেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম, কেপিএম লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শহীদ উল্লাহ, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কেপিএম এর উৎপাদন বিভাগের প্রধান মাইদুল ইসলাম, মহা ব্যবস্থাপক (প্রশাসন) আবদুল্লাহ আল মাহমুদ, মহা ব্যবস্থাপক (এমটিএস) আবুল কাসেম রনি, কেপিএম এর এফ আর বিভাগের বিভাগীয় প্রধান আলী আহমেদ, কেপিএম সিবিএ সভাপতি আব্দুর রাজ্জাক সহ কেপিএম এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 


এর আগে বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দীন
কেপিএম গেস্ট হাউসে  আসলে এসময় মিলের এমডি শহীদ উল্লাহ প্রজেক্ট এর মাধ্যমে কেপিএম মিলের সার্বিক অবস্থা তুলে ধরেন।


এদিকে কাপ্তাই সফরের অংশ হিসাবে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এদিন সকালে কাপ্তাই উপজেলা সদরে আসলে গেস্ট হাউসে চত্বরে কাপ্তাই থানার একটি পুলিশ দল তাঁকে সালাম প্রর্দশন করেন। এসময় কাপ্তাই উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯