ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কলাপাড়ায় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে অবৈধভাবে প্রার্থী হওয়ার অভিযোগ

সারাদেশ | সিয়াম আবদুল্লাহ কলাপাড়া,পটুয়াখালী।

(৪ মাস আগে) ২৯ জুন ২০২৬, সোমবার, ৫:৫৭ অপরাহ্ন

banglahour

 

মাদ্রাসা পড়ুয়া ছাত্রকে বিদ্যালয়ে ভর্তি দেখিয়ে অবৈধ ভোটার হওয়ার অভিযোগ পাওয়া গেছে এক অভিভাবকের বিরুদ্ধে। এমনকি ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে প্রার্থী হয়েছেন ওই অভিভাবক নিজাম উদ্দিন। এমন ঘটনা ঘটেছে কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের রহিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

জানা যায়, হাসনাপাড়া কেরাতুল কোরআন মাদ্রাসার তৃতীয় শ্রেনীর ছাত্র রাইয়ান উদ্দিন নিহান। মাদ্রাসার শিক্ষার্থীদের হাজিরা খাতায় রয়েছে নিয়মিত উপস্থিতি। অথচ ওই ছাত্রকে রহিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেনীতে ভর্তী দেখানো হয়েছে। রয়েছে হাজিরা খাতায় উপস্থিতি। একজন ছাত্র একিসময় দুই শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে জানতে শিক্ষার্থীর বাবা নিজাম উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোনটি রিসিভ করেননি । এমনকি বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাজিরা খাতায় অন্য এক শিক্ষার্থীর নামের উপর ফ্লুড লাগিয়ে শিক্ষার্থী নিহানের নাম লেখা হয়েছে। তবে, এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কুদ্দুস খান কোন কথা বলতে রাজি হননি।

একাধিক স্থানীয়রা জানান, আগামী ৩০ জুন রহিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন হওয়ার কথা রয়েছে। এতে সভাপতি পদে প্রার্থী হয়েছেন নিজাম উদ্দিন। তবে, অবৈধ ভাবে ভোটার হয়ে নির্বাচন করতে আসা ঠিক হয়নি।

হাসনাপাড়া কেরাতুল কোরআন মাদ্রাসা প্রধান মাওলানা আল আমিন বলেন, নিহান  আমার মাদ্রাসায় ২য় শ্রেনীতে ভর্তি হয়ে ৩য় শ্রেনীতে পড়াশোনা করিতেছে। এর আগে ক্লাস ওয়ানে অন্য একটি মাদ্রাসায় পড়তো।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনী প্রিজাইডিং অফিসার শিক্ষক হিরন বলেন, এ বিষয় রিটার্নিং কর্মকর্তার নিকট অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

রহিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এবং উপজেলা সহকারী শিক্ষা অফিসার  এস এম বজলুল করিম জানান,  নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়নি। তবে, অবৈধ ভাবে ভোটার হওয়ার বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম