কুয়াকাটা-ভাঙ্গা ৬ লেন মহাসড়ক নির্মান, পায়রা বন্দরকে পূর্নাঙ্গভাবে চালু করা ও বরিশাল-ভোলা সেতু নির্মানসহ ৯ দফা এবং জাতীয় বাজেটে দক্ষিনাঞ্চলের উন্নয়নের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল দশটায় নাগরিক সমাজের আয়োজনে উপজেলার প্রবেশদ্বার সিক্সলেন এলাকা থেকে মানববন্ধনটি শুরু হয়। দুপুর বারোটা পর্যন্ত একযোগে চলে পর্যটন নগরী কুয়াকাটা পর্যন্ত। মানববন্ধনে দল মত নির্বেশেষে সকল শ্রেনী পেশার অর্ধলক্ষাধিকের বেশি মানুষ অংশগ্রহন করেন।
কর্মসূচিতে অংশহণহনকারীরা বলেন, সংসদে জাতীয় বাজেট ঘোষণা করা হলেও দক্ষিণাঞ্চলের উল্লেখযোগ্য উন্নয়নে কোন বরাদ্দ রাখা হয়নি। তারা দ্রুত সময়ের মধ্যে জাতীয় বাজেটে বরাদ্ধ অন্তর্ভুক্ত করার দাবি জানান

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
