ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে পশু খাদ্য তৈরি ও বাজারজাত করায় এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(৪ মাস আগে) ১ জুলাই ২০২৬, বুধবার, ৪:০১ অপরাহ্ন

banglahour

চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে পশু খাদ্য তীর ব্রাণ্ডের গমের ভূষি তৈরি ও বাজারজাত করায় এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পরিচালিত তদারকির সময় এই জরিমানা করা হয়।


জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জীবননগরে কীটনাশক ও পশু খাদ্য ভূষি তদারকি করা হয়। এ তদারকির সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯  অনুসারে অবৈধভাবে পশু খাদ্য তীর ব্রাণ্ডের গমের ভূষি তৈরি করে বাজারজাত করায় মেসার্স শাহীন ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী সাইফুল হককে ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এসময়  মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য কেনাবেচা, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য ঔষধ, বীজ বিক্রি না করার জন্য নির্দেশনা দেয়া হয়।
সার্বিক সহযোগীতায় ছিলেন ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জীবননগর থানার একদল পুলিশ সদস্য।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
                          

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম