ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত বৃদ্ধের মৃত্যু

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(৪ মাস আগে) ১ জুলাই ২০২৬, বুধবার, ৪:০৩ অপরাহ্ন

banglahour


ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত বৃদ্ধের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে| এনিয়ে চলতি বছরে হাসপাতালে ডেঙ্গু আক্রাস্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে| মৃত বৃদ্ধা চমকফুল (৬৫) জামালপুরের বকশীগঞ্জের গাজিরপাড়ার শাহাদুজ্জানের স্ত্রী|


আজ (বুধবার) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক (প্রশাসন) ডা. মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, চমকফুল গত ২৭ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালের মেডিসিন ১১ নম্বর ওয়ার্ডে ভর্তি হয়| পরে তার অবস্থার অবনতি হলে ২৮ জুন হাসপাতালের আইসিইউতে নেয়া হয়| সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতরাতে তাঁর মৃত্যু হয়|


হাসপাতাল সুত্র জানায়, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭ জন ভর্তি হয়েছেন| হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৩ জন| এদের মাঝে পুরুষ ৯ জন, নারী ৩ জন ও শিশু ১ জন| চলতি মৌসুমে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩৩ জন চিকিৎসা নিয়েছেন| এদের মাঝে মারা গেছেন ৫ জন|

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম