ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পথশিশুদের মুখে হাসি ফোটাতে রাজধানীতে ‘মৌসুমি ফল উৎসব ২০২৬’ উদযাপন

সারাদেশ | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি। ঢাকা।

(২ মাস আগে) ১ জুলাই ২০২৬, বুধবার, ৮:০০ অপরাহ্ন

banglahour

রাজধানী পল্টনের বিজয়নগরে অসহায়, সুবিধা বঞ্চিত ও পথশিশুদের মুখে হাসি ফোটাতে এবং তাদের সাথে আনন্দ ভাগ করে নিতে আয়োজন করা হয়েছে 'মৌসুমি ফল উৎসব ২০২৬'। ‘ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন’-এর উদ্যোগে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে তুলে দেওয়া হয় বাহারি সব মৌসুমি ফল।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাচীর ডেভেলপমেন্ট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ডাঃ কামরুল আহসান হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন হোমস লিমিটেড-এর চেয়ারম্যান মাওলানা মোঃ আবু জাফর সালেহ এবং ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন-এর নির্বাহী পরিচালক জনাব মোঃ মুজিবুর রহমান। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন-এর চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম।

​প্রধান অতিথির বক্তব্যে ডাঃ কামরুল আহসান হাসান বলেন, "সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। সমাজের বিত্তবানরা যদি এভাবে এগিয়ে আসে, তবেই মানবিক সমাজ গঠন সম্ভব।"

​সভাপতির বক্তব্যে মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, "পথশিশুদের জন্য আমাদের ভালোবাসা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দিতেই আজকের এই ফল উৎসবের আয়োজন। ভবিষ্যতে আমাদের ফাউন্ডেশন এমন সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।"

​অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী সদস্য সুলতান উদ্দিন, এনামুল হক, আব্দুর রহমান, ফজলুর রহমান মিরাজসহ বিভিন্ন বিভাগের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবকবৃন্দ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম