ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

"আমি এখনো সংসদ সদস্য আছি, আপনারা ভুলে যাবেন না" পদত্যােগর পর রাঙ্গামাটিতে ফিরে দীপেন দেওয়ান এমপি

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(৪ মাস আগে) ১ জুলাই ২০২৬, বুধবার, ৮:০৩ অপরাহ্ন

banglahour


"আমি এখনো সংসদ সদস্য আছি, আপনারা ভুলে যাবেন না" বলে পদত্যাগের একমাস পরে রাঙ্গামাটিতে এসেই মন্তব্য ছুড়ে দিলেন রাঙ্গামাটি সংসদ সদস্য এ্যাডভোকেট দীপেন দেওয়ান এমপি। তিনি বলেন, পাহাড়ি বাঙালি ভাই ভাই থাকবেন, যাতে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে আহ্বান জানান তিনি।
বুধবার (১ জুলাই) বিকেলে রাঙ্গামাটিতে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উপস্থিতিতে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। 


এসময় অন্যান্যর মধ্যে আরও বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, রাঙ্গামাটি পৌর সভার সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো।


এর আগে ঢাকা থেকে সড়ক পথে রাঙ্গামাটির প্রবেশদ্বার কাউখালীর বেতবুনিয়ার গোদারপাড় ও ঘাগড়ায় দুপুরে হাজারো নেতাকর্মী তাকে ফুলেল অভ্যর্থনা জানান। পরে মোটর শোভাযাত্রাসহ বিকেল ৪টায় শহরের কাঠালতলী দলীয় কার্যালয়ে উপস্থিত হন।


তিনি আরো বলেন, তারেক রহমান হলো আমার প্রিয় দলনেতা। তিনি সম্মানীত চেয়ারম্যান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। উনার কথার বাইরে আমারা কোন কিছু করবো না। উনার আদের্শ সর্বশেষ আদেশ। 


আমি আজকে বলে যেতে চাই, আমি আছি থাকবে। আমি এখন প্রত্যেক উপজেলায় যাব। আমার তৃণমূল ভাইদের সাথে দেখা করবো কথা বলবো। আমি কখনো কাউকে অবমূল্যায়ন করবো না। বিএনপিকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে আমি আর বরদাশ করবো না।


পরিশেষে তিনি বলেন, আপনারা আমার প্রতি কৃতজ্ঞতা দেখিয়েছেন ভালোবাসা দেখিয়েছেন তা আমি কোন দিন পরিশোধ করতে পারবো না। আমি বলতে চাই বিএনপি’কে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমি তৃণমূল ভাইদের সাথে আছি। তৃণমূলরাই বিএনপি’র শক্তি, তৃণমূলরাই বিএনপি প্রাণ। আমি আপনাদের সাথে আছি থাকবো।


উল্লেখ্য, এর আগে গত ১ জুন রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান শারীরিক অসুস্থতা দেখিয়ে পার্বত্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার ১০২ দিন পর তিনি পদত্যাগ করেন। তার পদত্যাগের ঘটনায় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। দীপেন দেওয়ানের পদত্যাগ প্রত্যাহার করে তাকে স্বপদে বহালের জন্য আন্দোলন করে তার কর্মী-সমর্থকসহ বিভিন্ন সামাজিক ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ। পদত্যাগের পর থেকে ঢাকায় অবস্থান করলেও জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অংশ নেন।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম