ময়মনসিংহ রোটারী ক্লাবের বার্ষিক কর্মসূচী ঘোষণা, অসহায় মানুষের পাশে থাকার আশ্বাস
ময়মনসিংহ প্রতিনিধি
রোটারী ক্লাব অব ময়মনসিংহের বার্ষিক কর্ম পরিকল্পনা উল্লেখের পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আশ্বাস দেন নতুন সভাপতি ও সম্পাদক|
আজ (বুধবার) বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে রোটারীর নতুন বর্ষ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তারা|
রোটারীয়ান মনসুর আলম চন্দনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রশাসক রোকুনোজ্জামান রোকন|
এসময় রোটারিয়ান অ্যাডভোকেট এ.এইচ.এম. খালেকুজ্জামান, ফারুক খান পাঠান, সেক্রেটারি আলিম বাবু, আইপিপি মনজুরুল হক কাজল, ডা. সাইফুল ইসলাম ভুইয়া, আনিসুর রহমান, অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন, সজল চন্দ্র চন্দ, মো. নকিবুল হাসান খানসহ রোটারিয়ানগণ উপস্থিত ছিলেন|
সংবাদ সম্মেলনে রোটারী ক্লাব অব ময়মনসিংহের ২০২৬-২৭ অর্থ বছরের বার্ষিক কর্মসূচি ঘোষণা করেন| নতুন কর্মসূচির মধ্যে রয়েছে—স্কুলের বাচ্চাদের পড়াশোনার সামগ্রী, স্কুল ব্যাগ, স্কুল ড্রেস ইত্যাদি এতিম/ প্রতিবন্ধী বাচ্চাদের খাদ্যদ্রব্য সরবরাহ, টিফিন, চিকিৎসা প্রদানসহ বিভিন্ন সমাজসেবামূলক কর্ম পরিকল্পনা|
সংবাদ সম্মেলন শেষে অসহায় প্রতিবন্ধীদের মাঝে ৪টি হুইলচেয়ার ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রোগিদের জন্য ১০টি নেবুলেজার মেশিন বিতরণ করা হয়|
এর আগে বিকেলে নগরীর নতুন বাজার এলাকা থেকে রোটারী ক্লাব সদস্যরা এক বর্ণাঢ্য র্যালি বের করে| র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ময়মনসিংহ প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়| এদিকে এদিন সকালে লার্জ এবং সরকারি শিশু সদনে ফলমুল উপহার দেয়া হয়|
১৯০৫ সালের ২৩ ফেব্রুয়ারি আমেরিকার শিকাগো শহরে পল পি হ্যারিস বিভিন্ন পেশার ৪ জনকে নিয়ে রোটারী প্রতিষ্ঠা করেন| বর্তমানে সারা বিশ্বে ২০০টির বেশি দেশে রোটারিয়ানের সংখ্যা প্রায় সাড়ে বারো লক্ষ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
