ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে পাঁচ দোকানে আগুন, ক্ষতি ১৫ লাখ টাকা

সারাদেশ | মো সাফায়েত খান ওপেল। ধামরাই প্রতিনিধি।

(৪ মাস আগে) ২ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৫:৫৯ অপরাহ্ন

banglahour

 

ঢাকার ধামরাইয়ের খরারচর এলাকায় একটি বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে পাঁচটি দোকান পুড়ে গেছে।

বৃহস্পতিবার (২ জুলাই) ভোর ৪টা ২৯ মিনিটে খরারচর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় ৩৫ লাখ টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রায় এক ঘণ্টা পর আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

ধামরাই ফায়ার সার্ভিসের সাব-অফিসার শামছুল হক মিঞা জানান, আগুনে পাঁচটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় পাঁচ লাখ টাকা নগদ অর্থ এবং ইলেকট্রনিকস পণ্যসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। তবে উদ্ধার হওয়া সম্পদের মূল্য প্রায় ৩৫ লাখ টাকা।

এ ঘটনায় কোনো হতাহত বা আহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিটকে অগ্নিকাণ্ডের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম