ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটি জেলার উন্নয়ন কার্যক্রম গতিশীল করতে সকল দপ্তর প্রধানদের সাথে মতবিনিময়সভা

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(২ মাস আগে) ২ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৬:১৬ অপরাহ্ন

banglahour


॥ রাঙ্গামাটি প্রতিনিধি ॥
উন্নয়ন কার্যক্রম গতিশীল করাসহ বিভিন্ন বিষয় নিয়ে রাঙ্গামাটি জেলার সকল দপ্তর প্রধান ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল সাড়ে ৩টায় রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি ২৯৯নং সংসদীয় আসনের এমপি দীপেন দেওয়ান।


‎জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিনসহ বিভিন্ন দপ্তর প্রধানগণ।


সভায় প্রধান অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান এমপি বলেন, জেলার সকল দপ্তর প্রধানসহ সকলের মতামতের ভিত্তিতে রাঙ্গামাটি পার্বত্য জেলায় সমানতালে উন্নয়ন করা হবে।  তিনি বলেন, ‎আমি সকল দপ্তর প্রধান থেকে একেক করে কথা শুনেছি। আগামীতে এই জেলায় উন্নয়ন প্রকল্প গ্রহন করা হলে সকলের মতামতের ভিত্তিতেই প্রকল্প গ্রহন করা হবে। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।


‎সভায় ‎মতামত প্রদান করে বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন ডাক্তার নূয়েন খীসা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনিরুজ্জামান, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, সড়কও  জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, এলজিইডির  নির্বাহী প্রকৌশলী আহমদ শফি, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এরশাদ মন্ডল প্রমুখ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম