ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনা সাংবাদিক ইউনিয়ন - কেইউজের দ্বি-বার্ষিক নির্বাচন : সুনীল সভাপতি,

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(২ মাস আগে) ২ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৬:২২ অপরাহ্ন

banglahour

খুলনা সাংবাদিক ইউনিয়ন - কেইউজের দ্বি-বার্ষিক নির্বাচনে চ্যানেল নাইনের খুলনা বিভাগীয় প্রধান  বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুনীল দাস সভাপতি,  গাজী টিভির ষ্টাফ রিপোর্টার শেখ লিয়াকত হোসেন সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার ক্যামেরাপার্সন  মো: আবু সাঈদ কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন| 


বৃহস্পতিবার (০২ জুলাই) দ্বি-বাষিক নির্বাচন-২০২৬ এর নির্ধারিত দিনে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষসহ নির্বাহী কমিটির ১১টি পদের বিপরীতে সমসংখ্যক প্রার্থী হওয়ায় নির্বাচন পরিচালনা কমিটি এ ঘোষণা দেন।  
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. হেদায়েৎ হোসেন মোল্লা জানান, গত ১৬ মে নির্বাহী পরিষদ ও ১৩ জুন সাধারণ সভায় নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়| তফসিল অনুযায়ী ১৭ জুন মনোনয়নপত্র জমা ও ১৯ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের পরে এ কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়|


কমিটির অপর নেতৃবৃন্দ হলেন সহ-সভাপতি আমিরুল ইসলাম ও মিজানুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন খান, দপ্তর সম্পাদক মো: সোহেল রানা, প্রচার ও সংস্কৃতিক সম্পাদক তপু বিশ্বাস, র্নিবাহী সদস্য উত্তম সরকার, মাসুদ খান পলাশ ও  আমজাদ আলী লিটন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম