চাঁপাইনবাবগঞ্জে দ্বিতীয়দিনের মতো আবারো ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যানের টোলমুক্ত ঘোষণার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিভিন্ন শ্রমিক সংগঠন।
আজ বৃহস্পতিবার বিকেলে মহানন্দা নদীর ওপর বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর বারঘরিয়া এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও চালকরা। এতে সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বেিক্ষাভ চরাকালে বক্তব্য দেন অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ, চাঁপাই পৌর একতা অটো শ্রমিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মো. রকি প্রমূখ।
বক্তারা বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যান থেকে টোল আদায় অযৌক্তিক। অবিলম্বে এ টোল আদায় বন্ধ করে যানবাহনগুলোকে টোলমুক্ত ঘোষণা করতে হবে। অন্যথায় দাবি আদায়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
গতকাল বুধবারও একই সময় অনুরূপ কর্মসূচি পালন করা হয় এবং সন্ধ্যার পর তা সামিয়ক প্রত্যাহার করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
