ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাজবাড়ীর পাংশায় স্বজনদের অভিযোগ হত্যা মামলার বাদীর পরিবারকে আসামি পক্ষের হুমকি

সারাদেশ | ইমরান খান। রাজবাড়ী প্রতিনিধি।

(২ মাস আগে) ৩ জুলাই ২০২৬, শুক্রবার, ৫:২৬ অপরাহ্ন

banglahour

রাজবাড়ীর পাংশায় মো: জামিন বিশ্বাস হত্যা মামলার আসামিদের পক্ষ থেকে বাদী ও তার পরিবারকে হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ জুলাই) সকাল ১১ টায় উপজেলা মাজাইল বাজার সংলগ্ন নিহতের বাড়িতে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নিহতের ছেলে। এ সময় মামলার পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানায় পরিবার।

মামলার বাদী নিহতের ছেলে রিপন বিশ্বাস বলেন, আমার বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অথচ এই মামলার একজন আসামী কে ও গ্রেফতার করে নাই পুলিশ। আমি রাত-বিরেতে ভ্যান গাড়ি চালাই।এতে আমার সংসার চলে। আসামীরা লোকজনের মাধ্যমে মীমাংসা করে মামলা তুলে দেওয়ার জন্য আমাকে ও আমার পরিবারের সদস্যদের বিভিন্ন হুমকি দিচ্ছে। এতে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই আসামিদের দ্রুত গ্রেফতার ও জীবনের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছি।

উল্লেখ্য,গত ২১ জুন রবিবার রাত ৯ টার দিকে ঢাকার একটি হসপিটালের চিকিৎসাধীন অবস্থায় জমিন বিশ্বাসের মৃত্যু হয়। এদিন সকালে দুই গ্রামের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে মারামারি শুরু হলে পাট্টা ইউনিয়নের মাজাইল খালের ভেতর প্রতিপক্ষের লোকজন কুপিয়ে মারাত্মক জখম করে তাকে।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম