ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী-দীপেন দেওয়ান এমপি

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(২ মাস আগে) ৩ জুলাই ২০২৬, শুক্রবার, ৮:২১ অপরাহ্ন

banglahour


রাঙ্গামাটি ২৯৯নং সংসদীয় আসনের সাংসদ দীপেন দেওয়ান বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের আন্তরিকতার কারনে বর্তমানে দেশের সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া স্বাধীনভাবে কাজ করতে পারছে এবং বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী।


তিনি এনটিভির ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়ে দীপেন দেওয়ান বলেন, সরকারের জনবান্ধব উন্নয়ন কাজের বিষয়গুলো সঠিকভাবে তুলে ধরার পাশাপাশি দেশের এবং সমাজের সমস্যা ও সম্ভাবনাকেও তুলে ধরতে হবে, তাহলে সরকারের পক্ষে এসব বিষয়ে কাজ করতে সুবিধা হবে।


এনটিভির ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার (৩ জুলাই) বিকেলে  শহরের সড়ক ও জনপথ বিভাগের লেক ভিউ পার্কে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তব্যে দীপেন দেওয়ান এমপি এসব কথা বলেন।


এনটিভির রাঙ্গামাটি জেলা প্রতিনিধি ফজলে এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো: নাজিম উদ্দিন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাবেদ ইকবাল ভাই প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা শেষে প্রধান অতিথি কেক কাটেন এবং পরে লেক ভিউ পার্কে বৃক্ষ রোপণ করেন রাঙ্গামাটি ২৯৯ আসনের এমপি দীপেন দেওয়ান।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম