ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের প্রচেষ্টা প্রতিহত, সতর্ক অবস্থানে বিজিবি ও গ্রামবাসী

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(২ মাস আগে) ৪ জুলাই ২০২৬, শনিবার, ৫:৩৬ অপরাহ্ন

banglahour


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশের একটি সম্ভাব্য প্রচেষ্টা মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় প্রতিহত হয়েছে।

বিজিবি জানায়, শুক্রবার (৩ জুলাই) রাত প্রায় ১১টার দিকে চকপাড়া বিওপির বিপরীতে ভারতের অভ্যন্তরে মুসলিমপাড়া এলাকায় বিএসএফ সীমান্তের নিরাপত্তা বাতি (বর্ডার সিকিউরিটি লাইট) বন্ধ করে কিছু লোকের সমাগমের খবর পায় বিজিবি। খবর পেয়ে বিজিবির টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সতর্ক অবস্থান নেয়।

গোয়েন্দা সূত্রে জানা যায়, প্রায় ১২ জন ব্যক্তি শূন্যরেখা থেকে প্রায় ৬০০ গজ ভারতের অভ্যন্তরে মুসলিমপাড়া এলাকায় অবস্থান করছিল। সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির পাশাপাশি স্থানীয় গ্রামবাসীও সতর্ক অবস্থানে ছিল।

পরে শনিবার (৪ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে বিএসএফ তাদের নিজস্ব যানবাহনে ওই ব্যক্তিদের মালদা হোল্ডার সেন্টারের উদ্দেশ্যে নিয়ে যায় বলে বিজিবি জানতে পারে।

মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিজিবি সকল ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে টহল জোরদার, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। এ ধরনের কার্যক্রম প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও এ তৎপরতা অব্যাহত থাকবে।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম