ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সন্ত্রাসী আটক

সারাদেশ | শহিদুল আলম। বান্দরবান প্রতিনিধি।

(২ মাস আগে) ৪ জুলাই ২০২৬, শনিবার, ৫:৩৮ অপরাহ্ন

banglahour

 

বান্দরবানে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ যৌথান বম নামে কেএনএর এক সদস্যকে আটক করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) সকালে থানচি সদর  ইউনিয়নের শেরকর পাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করে যৌথ বাহিনীর সদস্যরা।পরে তাকে থানচি থানায় হস্তান্তর করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়,পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল আর্মি(কেএনএ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) এর সদস্যরা বান্দরবান রিজিয়নের আওতাধীন রুমা থানচির দূর্গম বিভিন্ন এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি আভিযানিক দল গত ২৮ জুন থেকে রাঙ্গামাটির জেলার সীমান্তে রুমা থানচির দূর্গম এলাকা গুলোতে সন্ত্রাসী বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে গোলাগুলির ঘটনাও ঘটে।

এ অভিযানের অংশ হিসেবে শনিবার সকালে থানচির দূর্গম এলাকায় অভিযান পরিচালনার সময় অস্ত্রসহ কেএনএফ এর এক সদস্যকে করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার বলেন,থানচির দূর্গম এলাকা থেকে অস্ত্রসহ কেএনএফ এর এক সদস্যকে সেনাবাহিনী আটকের পর পুলিশে কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম