ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সুন্দরবনে নিষিদ্ধ সময়ে কাঁকড়া আহরণ ও হরিণের ফাঁদসহ আটক ৪

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(৩ সপ্তাহ আগে) ৪ জুলাই ২০২৬, শনিবার, ৫:৪২ অপরাহ্ন

banglahour


সুন্দরবনে নিষিদ্ধ সময়ে কাঁকড়া আহরণ এবং হরিণ শিকারের উদ্দেশ্যে ফাঁদ পাতার অপরাধে চার শিকারিকে আটক করেছে বনবিভাগ। শনিবার (৪ জুলাই)ভোর ৪টার দিকে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের মৃর্গামারী খাল এলাকা থেকে তাদের আটক করা হয়।
​আটককৃতরা হলেন— মোংলার দক্ষিণ চিলা এলাকার বাসিন্দা ফরিদ হাওলাদার (৫৫), আতাউর খান (৫৬), মোজাম জমাদ্দার (৩৩) এবং রুহুল জমাদ্দার (৩৫)।​চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা দ্বীপন চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

​তিনি জানান, সুন্দরবন পূর্ব বন বিভাগের  চাঁদপাই স্টেশন এবং আন্দারমানিক ইকো-ট্যুরিজম কেন্দ্রের স্টাফরা মৃর্গামারী খাল এলাকায় একটি যৌথ টহল পরিচালনা করছিলেন। ভোর রাত ৪ টার দিকে  একটি ডিঙ্গী নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে বনকর্মীরা সেটিকে থামানোর সংকেত দেন।
​সংকেত পেয়ে নৌকায় থাকা ব্যক্তিরা বৈঠা বেয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে চাঁদপাই স্টেশনের টহল দল স্পীডবোট ও ট্রলার নিয়ে ধাওয়া করে নৌকাটিসহ চারজনকে আটক করতে সক্ষম হয়।

আটকের পর তাদের নৌকা তল্লাশি করে ৩০০ ফুট হরিণ শিকারের মালাফাঁদ, ১০৫ কেজি জীবিত কাঁকড়া, ৫০টি মাছ ধরার নিষিদ্ধ চারু, ৩টি পানির ড্রাম, ১টি দা এবং ১টি করাত জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের পর দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষায় বনবিভাগের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯