ঢাকা, ১ আগস্ট ২০২৬, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

তুলা উন্নয়ন বোর্ডের উদ্যোগে ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ

সারাদেশ | এমদাদুল ইসলাম ভূট্টো। ঠাকুরগাঁও প্রতিনিধি।

(৩ সপ্তাহ আগে) ৪ জুলাই ২০২৬, শনিবার, ৫:৪৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:০৮ অপরাহ্ন

banglahour

তুলা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় ঠাকুরগাঁওয়ে ১৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ করা হয়েছে।
গত শুক্রবার (৩ জুলাই) বিকালে ঠাকুরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে তুলা উন্নয়ন বোর্ড, ঠাকুরগাঁও জোনের আয়োজনে এ সকল উপকরণ বিতরণ করা হয়। 


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো ঃ রফিকুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক রেজাউল আমিন, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন প্রমুখ।


প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমাদের দেশে তুলার উৎপাদন বাড়াতে হবে। প্রতি বছর আমাদের বিদেশ থেকে তুলা আমদানী করতে হয়।


তুলা উন্নয়ন বোর্ড, ঠাকুরগাঁও জোনের জোনাল কর্মকর্তা সেলিনা আক্তার বলেন প্রত্যেক চাষিকে ৮ হাজার টাকা মূল্যে সার, বীজসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯