ঢাকা, ১ আগস্ট ২০২৬, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮৩ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ ও পাওয়ার টিলার ট্রলি আটক

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৩ সপ্তাহ আগে) ৫ জুলাই ২০২৬, রবিবার, ২:৩০ অপরাহ্ন

banglahour

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৮৩ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ (ফেন্সিডিলের বিকল্প মাদকদ্রব্য) এবং একটি মালবাহী পাওয়ার টিলার ট্রলি আটক করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।


রোববার (৫ জুলাই) সকাল আনুমানিক ৮টা ৫৫ মিনিটে গোমস্তাপুর উপজেলার রহনপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আব্দুল মান্নানের নেতৃত্বে খয়রাবাদ এলাকায় পরিচালিত অভিযানে এসব জব্দ করা হয়। অভিযানের সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।


বিজিবি জানায়, আটককৃত ২৮৩ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ এবং মালবাহী পাওয়ার টিলার ট্রলি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোমস্তাপুর থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচারসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯