ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনা জেলা পরিষদ প্রশাসককে সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দের শুভেচ্ছা

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(৪ মাস আগে) ৫ জুলাই ২০২৬, রবিবার, ২:৩৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:৫১ অপরাহ্ন

banglahour

খুলনা জেলা পরিষদের প্রশাসক মো. মনিরুল হাসান বাপ্পিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন খুলনা সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দ।


রোববার দুপুরে খুলনা জেলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে সাংবাদিক ইউনিয়নের নেতারা প্রশাসককে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি ও চ্যানেল নাইনের ব্যুরো প্রধান সুনীল দাস, সহ-সভাপতি ও ডিবিসি নিউজের ব্যুরো প্রধান আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও জিটিভির ব্যুরো প্রধান শেখ লিয়াকত হোসেন, কোষাধ্যক্ষ ও এটিএন বাংলার সিনিয়র ক্যামেরাপার্সন আবু সাঈদ, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক তপু বিশ্বাস, নির্বাহী সদস্য মাসুদ খান পলাশ এবং আনন্দ টিভির ব্যুরো প্রধান আলী লিটনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎকালে সাংবাদিক নেতারা সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং সাংবাদিকতার মানোন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


এ সময় খুলনা জেলা পরিষদের প্রশাসক মো. মনিরুল হাসান বাপ্পি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি সাংবাদিকদের প্রশিক্ষণ, পেশাগত উন্নয়ন এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার আহ্বান জানান।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম