ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জামালপুরে বসতবাড়িতে হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

সারাদেশ | আলী আকবর। জামালপুর প্রতিনিধি।

(৩ সপ্তাহ আগে) ৫ জুলাই ২০২৬, রবিবার, ২:৪৫ অপরাহ্ন

banglahour

জামালপুর শহরের মুসলিমাবাদ এলাকায় মব সৃষ্টি করে বসতবাড়িতে হামলা, লুটপাট, পানি ও গ্যাস সংযোগ বিচ্ছিন্নকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।  

জামালপুর শহরের ভোকেশনাল মোড় এলাকায় একটি মিডিয়া হাউজে ভুক্তভোগী মিষ্টি আক্তার ও তার পরিবার এর আয়োজন করেন। 


সংবাদ সম্মেলনে মিষ্টি আক্তার জানান, ২০২৩ সাল হতে তার পরিবারের লোকজনদের সাথে স্থানীয় সন্ত্রাসী ও তার লোকজন চাঁদা দাবি করে আসছিলো।  তারা চাঁদা দিতে অস্বীকার করলে গেল বৃহস্পতিবার সকালে মাদক ব্যবসায়ী আক্ষা দিয়ে মব সৃষ্টির মাধ্যমে তাদের বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাট করে।  একই বক্তব্য রাখেন, মিষ্টির মা হাসনা বেগম। তাদের দাবি এমন উসকানিমূলক কর্মকান্ডে জড়িত ব্যক্তিদের প্রশাসন যেন দ্রুত গ্রেফতার করেন।

সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।  

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯