ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

স্বনির্ভর খালের পাড়ে বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন

সারাদেশ | মনিরুল ইসলাম। কুয়াকাটা প্রতিনিধি।

(৪ মাস আগে) ৫ জুলাই ২০২৬, রবিবার, ২:৫৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:৫৬ অপরাহ্ন

banglahour

পটুয়াখালীর কলাপাড়ায় সদ্য খনন করা স্বনির্ভর খালের দুই পাড়ে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষ রোপণ কর্মসূচী শুরু হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১ টায় প্রধান অতিথি হিসেবে  এ বৃক্ষ রোপণ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কলাপাড়ায় সফরে এসে স্বনির্ভর খাল নিজ হাতে খনন করেছিলেন। বিএনপি ক্ষমতায় এসে এ খালটি আবার পুনঃ খননের উদ্যোগ নেয়। প্রথম দফায় সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ খালের ১৪৫০ মিটার খনন সম্পন্ন হয়। এরপর খালের দুই পাড়ে বিভিন্ন প্রজাতির ১৬০০ গাছ রোপন করা হয়।


কলাপাড়া উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপি সভাপতি হাজী হুমায়ুন সিকদার,  সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নু,  পৌর বিএনপি সভাপতি গাজী মোহাম্মদ ফারুক,  সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী,  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম উপস্থিত ছিলেন। 
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম