ময়মনসিংহে ঘরে ঢুকে পিটিয়ে ও গলা কেটে রুবেল নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা| নিহত রুবেলের বাড়ি ময়মনসিংহ নগরীর রামকৃষ্ণ মিশন রোড এলাকায়| মাদকাসক্ত রুবেল এলাকায় কাইল্যা রুবেল নামে পরিচিত|
আজ (রবিবার) দুপুরে নগরীর রাম কৃষ্ণ মিশন রোড এলাকায় এ ঘটনা ঘটে| কোতোয়ালি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, দুপুরে রুবেল নিজ ঘরে অবস্থান করছিলো| এসময় কয়েকজন দুর্বৃত্ত ঘরে ঢুকে প্রথমে বাঁশ দিয়ে পিটিয়ে আহত করে| পরে রুবেলের গলা কেটে পালিয়ে যায়|
পরে স্থানীয়রা রুবেলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে| ঘাতকদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ওসি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
